

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিন খান শামীম ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কর্মী সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
দ্বিতীয় দাফের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনােনীত নৌকা মার্কার সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে যে ভাবে পরিশ্রম করে বিজয়ী করেছেন, সে জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি তার কৃতজ্ঞতা প্রকাশে বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, ইউনিয়নের সমর্থকগন নির্বাচনের শুরু থেকে বিজয় নিশ্চিত হওয়া পর্যন্ত মাঠে ছিলেন, খেটেছেন তা ভাষায় প্রকাশ করার মত না। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং আমার উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারি, তার জন্য সকলের সার্বিক সহযােগীতা কামনা করছি।
আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার
আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা
আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ
আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ







