

স্টাফ রির্পোটার।। নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে ৮ম মেহেদী উৎসব পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের রসুইঘর চাইনিজ এন্ড পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মেহেদী উৎসবের সাথে সম্পৃক্ত সকল নেতৃবৃন্দ, অতিথি, বিচারক মন্ডলী এবং সাংস্কৃতিককর্মীরা অংশগ্রহণ করেন।
নতুন কুঁড়ির প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. আবুল কালাম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন, চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠনের মহাসচিব হারুন আল রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, ভারগ্রীন ক্লাবের সভাপতি ডা. জালাল উদ্দিন রুমি, অনুপম নাট্যগোষ্ঠীর সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক ও রাজনীতিবিদ মোঃ বেলায়েত হোসেন বাবুল মিজি, স্বরলিপি নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এম আর ইসলাম বাবু, সাংবাদিক শেখ আল মামুন, কবি অভিজিৎ আচার্যী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি ইয়াকুব বিন সায়েদ লিটন, আয়েশা আক্তার শ্যামলী, সাধারণ সম্পাদক মানসুরা আক্তার কাজল, সাংগঠনিক মো. সেলিম বেপারীসহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।







