

ফরিদগঞ্জ প্রতিনিধি:
উপজেলার ৬নং গুপ্টি ইউনিয়নের ষোলদানায় বিবাদীর হুমকিতে বাদিও আসামীরা পালিয়ে বেড়ানোর উপক্রমের পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
সোমবার (২২ নভেম্বর) সরেজমিন গিয়ে জানাযায়, একই এলাকার সিরাজুল ইসলামের সাথে বিবাদী/প্রতিপক্ষ আ: জাব্বার মিয়া (৫৫) ,আনিছুর রহমান, হাসান মিয়া, হোসেন মিয়া আক্রাম হোসেন,এমরান হোসেন মাসরুল হাসান রাফি ও আ: কাদেরের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। তিনি আরোও জানান, খতিয়ান সিএস ৫৫, আরএস ৫১ এর সিএস দাগ ৭২ ও বিএস দাগ ৮৩ এর .২২৫০ অন্দরে ৯ শতক নাল ভূমি নিয়ে এ জটিলতা চলছে।

এ বিরোধ নিস্পত্তির জন্য বাদী সিরাজুল ইসলাম চাঁদপুর ম্যাজিষ্ট্রেট কোর্টে একটি মিস কেইচ দায়ের করলে বাদীর পক্ষে মিস কেইচ নং ৬২/১৬ এর ১৭/০৯/২০১৯ইং এ রায় ঘোষনা করা হয়েছে। বিবাদী পক্ষ রায় মেনে না নিয়ে টালবাহানা করে চলতে থাকায় বাদী সিরাজুল ইসলাম উল্লেখিত আ: জব্বার মিয়াসহ ৯জনকে আসামী করে সিআর মামলা নং ৭৪৩/১৯ , ১৫/১২/২০১৯ইং দায়ের করে।
এ বিষয়ে বাদী সিরাজুল ইসলাম জানান, বিবাদীরা জনশক্তিতে বলিয়ান হওয়ায় থানা ও আদালতের নিষেজ্ঞা অমান্য কওে ২৪/০৯/২০১৯ইং নালিশী ভুমিতে জবর দখল করে আমার ফসল নষ্ট করে মাটি কেটে কাদি বেধেঁ গাছের চারা রোপন করতে আসে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে। আমি বাধাঁ দিলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দিয়ে ভয়-ভীতির সৃষ্টি করে। সম্প্রতি গত ৭/১০/২০২১ইং আমার মামলার স্বাক্ষী ফরিদ মিয়া ,শফিকুর রহমান ,শাহাজান ও আনা মিয়াকে ৫/৬ জনের একটি সন্ত্রসী গ্রæপসহ বিবাদী পক্ষ বাড়িতে ও বাজারে হুমকি দমকিসহ প্রাণ নাশের হুমকি দিয়েছে । তারা কেউ যেন স্বাক্ষী না দেয়।
এ বিষয়ে ২নং স্বাক্ষী হারিছ মিয়া জানান, আমাকে ৪/৫ জনরে একটি গ্রæপ নিয়ে বিবাদী পক্ষ আ: জাব্বার গংরা খাজুরিয়া বাজার ও আমার বাড়িতে রাতে আমাকে গালিগালাজ ও হুমতি দমকি, ডাকাতি মামলার আসামী করাসহ মেরে ফেলার হুমকি দিয়েছে।
এ বিষয়ে ১নং স্বাক্ষী ফরিদ মিয়া ও ৩নং স্বাক্ষী শফিকুর রহমানকেও একই কায়দায় হুমকি দমকীসহ প্রাণ নাশের হুমকি দিয়েছে বলে জানান।
এ বিষয়ে ভূক্তভোগী সিরাজুল ইসলাম ও স্বাক্ষীগন আইনানুগ সঠিক বিচার ও অপরাধিদের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।







