হাজীগঞ্জে আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি

মো. মজিবুর রহমান রনি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুলহক মণি’র নের্তৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারও নেতাকর্মীর আত্নত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।

এই বৃহত্তম সংগঠনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ আর এই উপলক্ষ্যে আনন্দ র‌্যালীর আয়োজন করেছে হাজীগঞ্জ পৌর যুবলীগ ।

শুক্রবার বিকাল ৪টার সময় হাজীগঞ্জ বালুর মাঠ থেকে হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে আনন্দ র‌্যালী শুরু হয় ।হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে আবার বালুর মাঠে এসে শেস হয় ।

এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলগের সভাপতি হেলাল উদ্দিন হেলাল,সাধারন সম্পাদক গাজী মো: মাঈনুদ্দিন,সহসভাপতি মাসুদ আলম মজুমদার,কোষাদক্ষ্য আসফাকুল আলম চৌধুরী, চাঁদপুর জেলা যুবলীগের আহব্বায়ক মো: মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্ন আহব্বায়ক সালাউদ্দিন বাবর, মাহফুজুর রহমান টটুল, মোহাম্মদআলী মাঝি, বাবু কুম্ম দাস, সদস্য মো: জাহাঙ্গীর হোসেন, অরুন কর্মকার, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ সভাপতি মো: মনির হোসেন কাজী, যুগ্ন সাধারন সম্পাদক মাহবুর রহমান মিলন, পৌর যুব লীগের আহব্বায়ক মো: হায়দার পারভেজ সুজন, যুগ্ন আহব্বায়ক জসিম উদ্দিন জনি , উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, সাবেক পৌরসভা ছাত্রলীগের সভাপতি শুক্কুর আলম শুকু সহ সকল ওয়ার্ডের যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

You might like