

মো.মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল (ধেররা) এলাকায় বোগদাদ বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত।
৩ ডিসেম্বর (শুক্রবার) দুপুর ১টার সময় এই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায় সামনে বোগদাদ এবং পিছনে রিলাক্সের বাসের অসম প্রতিযোগিতা ছিল।

এ সময় বোগদাদের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলসহ ৩ আরোহী বাস চাপায় ঘটনাস্থলে ২ জন এবং একজনকে হাসপাতাল নেওয়ার সময় মৃত্যু বরন করেন।
নিহতরা হলেন কুমিল্লার চান্দিনা উপজেলার পৌরসভার বেলাশ্বর গ্রামের মৃধাবাড়ি মনির, সুজন ও সোহাগ। এরা দুইজন রাজমিস্ত্রী ও একজন ইলেক্ট্রনিক কাজ করতেন বলে যানা গেছে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন – খবর পাওয়ার সাথে সাথে আমাদের ফোর্স ঘটনাস্থলে যায় এবং বোগদাদ বাস থানা হেফাজতে নেওয়া হয় আর ড্রাইভার কে গ্রেফতার করা হয়।







