
ফরিদগঞ্জ সংবাদদাতা :
বুধবার উপজেলা পরিষদের হল রুমে আনুষ্ঠানিক ভাবে লটারীর মাধ্যমে কৃষকদের কাছ থেকে বোর মৌসমের ধান ক্রয় শুরু করেছে খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি হরি,খাদ্য কর্মকর্তা তপন কান্তি ত্রিপুরা ,ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, কৃষি কর্মকর্তা আসিক জামিল মাহমুদ প্রমূখ।

চলতি বোর মৌসমে ১৮শ ৮৩জন তালিকা ভুক্ত কৃষকের মধ্যে লটারীতে ১ হাজার ৩০ জনকে নির্বাচিত করা হয় প্রথম দাফে। এছাড়া ৮শ ৫০ জনের অপেক্ষমান তালিকা প্রস্তুত করে রাখা হয়েছে।
বোর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ১ হাজার ৮ শ‘ ১৩ মেট্রিক টন। ২৬এপ্রিল /২০২০ইং হতে ৩১আগষ্ট /২০২০ইং পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে বলে উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান।









