কুড়িগ্রামে সাধারণ মানুষ ও স্কুল শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিতের লক্ষ্যে ফাস্ট এইড বক্স ও চিকিৎসা সামগ্রী বিতরণ

​কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের স্থানীয় সাধারণ মানুষের ও কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ফাস্ট এইড বক্সসহ বিভিন্ন চিকিৎসা ও সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে ফ্রেন্ডশিপ-ডিজএবিলিটি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এফডিআইডিপি) প্রকল্পের উদ্যোগে এসব ফাস্ট এইড বক্স ও চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের সচিব মো. আইয়ুব আলী ও কাতলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকমল হোসেনের হাতে এসব ফাস্ট এইড বক্স, গজ, টাওয়ালসহ প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

​সামগ্রীগুলো হস্তান্তর করেন ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার এবং ফ্রেন্ডশিপ এফডিআইডিপি প্রকল্পের টেকনিক্যাল সুপার ভাইজার রওশনারা খাতুন।

​হস্তান্তরকালে চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, “গ্রামীণ ও চরাঞ্চলের মানুষের তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা সহায়তায় এই উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। ইউনিয়ন পরিষদে আসা সেবাগ্রহীতা ও স্থানীয়রা যেকোনো জরুরি মুহূর্তে এর সুবিধা পাবেন।”

​প্রকল্পের টেকনিক্যাল সুপার ভাইজার রওশনারা খাতুন জানান, পিছিয়ে পড়া ও দূরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জরুরি প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতেই ফ্রেন্ডশিপের এই ক্ষুদ্র কিন্তু সময়োপযোগী প্রয়াস।

​এ সময় ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় গণমান্য ব্যক্তি এবং ফ্রেন্ডশিপের অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy