

সজীব খান, চাঁদপুর :
চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪টি ওয়ার্ডের ৪শত ৪৪ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় শাহাতলী বাজারে চাল বিতরণে উদ্বোধন করেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, কর্মসূচির ডিলার মোঃ মাহবুব খান বাবলুর মাধ্যমে উপকারভোগীদের মধ্যে এ চাল বিতরণ করা হয়। কর্মসূচির আওতায় প্রত্যেক উপকারভোগী ৪৫০ টাকার বিনিময়ে ৩০ কেজি করে চাল পান।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হোসেন সরকার, সবুজ বেপারী ও ছাত্রদল নেতা মায়েজ তপদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল পেয়ে উপকারভোগীরা স্বল্পমূল্যে খাদ্যশস্য পাওয়ার সুযোগ পাচ্ছেন।
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ খ্রি.














