ফরিদগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা :

১৩ মে বুধবার উপজেলার পশ্চিম রুপসা গ্রামের বেপারী বাড়ির প্রবাসী লিটন হোসেনের ছোট ছেলে দেড় বছর বয়সী রাফি পরিবারের লোকজনের অজ্ঞাতসারে পুকুরে পড়ে মরে ভেসে উঠে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

এলাকার লোকজন জানান, লিটনের বাড়ি ফরিদপুর জেলায়। স্বামী প্রবাসে থাকায় স্ত্রী শিউলি সন্তানদের নিয়ে বাপের বাড়ি ফরিদগঞ্জে থাকতো।

You might like