পটুয়াখালীতে আইসোলেশন ইউনি‌টে দুজ‌নের মৃত্যু

নিউজ ডেস্ক :

পটুয়াখালীর ২৫০ শয্যা‌বি‌শিষ্ট হাসপাতা‌লের ‌আইসোলেশন ইউনিটে চি‌কিৎসাধীন দুই ব্য‌ক্তি ক‌রোনার উপসর্গ নি‌য়ে মারা গে‌ছেন।

মঙ্গলবার (১৬ জুন) ভোর ৬টার দিকে একজন ও সোমবার রা‌তে একজনের মৃত্যু হয়। তাদের ম‌ধ্যে একজন হ‌লেন হা‌সিনা বেগম (৬৫)।

তার বাসা শহ‌রের গোরস্থান রোড এলাকায়। আরেকজন আবু জাফর (৬০)। তার বাসা শহ‌রের ৯ নং ওয়া‌র্ডের নন্দকানাই এলাকায়।

তারা ক‌রোনা উপসর্গ নি‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তির পর তা‌দের নমুনা সংগ্রহ করা হ‌লেও ফলাফল এখনও আসেনি ব‌লে নি‌শ্চিত ক‌রে‌ছেন হাসপাতা‌লের আরএমও ডা. কামরুজ্জামান।

তি‌নি ব‌লেন, রি‌পোর্ট আস‌তে কিছুটা সময় লা‌গে, তারপরও মৃত ব্য‌ক্তি‌দের কো‌ভিড ১৯ প্রো‌টোকল অনুযায়ী জানাজা ও দাপন সম্পন্ন করার সেই মোতা‌বেক তা‌দের প‌রিবা‌রের সদস্য‌দের নি‌র্দেশনা দেয়া হ‌য়ে‌ছে।

এদি‌কে জেলা সি‌ভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, ক‌রোনা ভাইরা‌সে জেলায় মোট আক্রান্ত ১৯৩ জন। যার ম‌ধ্যে মারা গে‌ছে ১১ জন।

এছাড়া গত ১৪-১৫ ‌দি‌নে শহ‌রে বি‌শেষ ক‌রে পৌর এলাকায় ক‌রোনা আক্রান্ত বৃ‌দ্ধি পাওয়ায় পৌরসভার ৫টি ওয়ার্ড‌কে রেড জোন হিসেবে চি‌হ্নিত ক‌রে লকডাউন করার জন্য সুপা‌রিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে স্বাস্থ্য মন্ত্রণাল‌য়ে।

You might like