

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকগন দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান করেছেন।

১৮ জুন (বৃহস্পতিবার) সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের ২৯ বীর ব্যাটালিয়নের সদস্যরা পঞ্চগড় সদর উপজেলার মকবুলার রহমান সরকারি কলেজ এবং বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজে দুর্যোগ পূরণ আবহাওয়ার মধ্যে এই কার্যক্রম পরিচালনা করে।
সেনাবাহিনীর ৪৫ ফিল্ড এ্যম্বুল্যান্স এবং সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

স্বাস্থ্য ক্যাম্পে গর্ভবতী মা ও বয়স্ক মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ বিতরণ, গুরুত্বপূর্ণ স্বাস্থ্য নির্দেশনা প্রদান এবং বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। একই সময় দুস্থ অসহায়দের ত্রাণ সামগ্রীও প্রদান করে।
এ সময় লে. কর্নেল হাসমত উল্লাহ খান, ক্যাপ্টেন সামী এবং বিশেষজ্ঞ চিকিৎসকগনসহ ৬৬ পদাতিক ডিভিশনের ২২২ পদাতিক ব্রিগেডের ২৯ বীর ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
লে. কর্নেল হাসমত উল্লাহ খান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সকল দুর্যোগে মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলায় কাজ করে আসচ্ছে। এরি ধারাবাহিকতায় আজ বিনামূল্যে এই মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। সে সাথে রোগীদের বিনামূল্যে ওষুধও দেয়া হচ্ছে এবং বিনামূল্যে কোভিড-১৯ পরীক্ষা করার জন্য নমুনাও সংগ্রহ করা হয়ে।








