

রায়পুর প্রতিনিধি :
“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই স্লোগানকে ধারণ করে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

রায়পুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে সকালে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্তির মাধ্যমে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। ২৭ জুলাই পর্যন্ত চলবে এ মৎস্য সপ্তাহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ও উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ তাজল ইসলাম প্রমুখ।











