

স্টাফ করেসপন্ডেন্ট :
প্রিয় সময়ের স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মো. জাকারিয়া খান জাহিদ। আজ ২৩ জুলাই ২০২০ খ্রি. তারিখে তাকে এ নিয়োগ দান করেন সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান রানা।

মো. জাকারিয়া খান জাহিদ বিগত সময়ে শেরপুর প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। তার দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট হওয়ায় তাকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
এ ব্যাপারে মো. জাকারিয়া খান জাহিদ তার প্রতিক্রিয়ায় বলেন, আমি প্রিয় সময়ের শেরপুর প্রতিনিধি ছিলাম। আমার কাজে কর্তপক্ষ সন্তুষ্ট হয়ে আমাকে স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ প্রদান করেন। আশা করছি সবাই আমাকে দোয়া করবেন যেনো সুন্দরভাবে কর্তব্য কাজ চালিয়ে যেতে পারি।
উল্লেখ্য, মো. জাকারিয়া খান জাহিদ-এর পিতা মোহাম্মদ আবুল বাশার খান, মাতা মোসা. ফরিদা বেগম। পরিবারের সদস্য সংখ্যা দুই ভাই, এক বোন। তিনি বর্তমানে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে সহকারী স্কাউট উপদলনেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১০ম বাংলাদেশ ও ৩য় সানসো স্কাউট জাতীয় জাম্বুরীতে প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন।











