

স্টাফ রিপোর্টার :
আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল এর নৌকা মার্কা প্রতীকে চাঁদপুর পৌরসভা ইজিবাইক পরিবহন মালিক সমিতি লিমিটেডে নেতৃবৃন্দের ভোট চাওয়া ও ব্যতিক্রমী প্রচারণা করে চলেছেন।
৪ অক্টোবর রোববার সকালে চাঁদপুর শহরের ওয়্যারলেস, বাসস্ট্যান্ট, মিশন রোড, শপথ চত্বর, ছায়াবানী এলাকা সহ শহরের বিভিন্ন স্থানে তারা বিভিন্ন ইজিবাইকে মেয়র প্রার্থী অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল এর নৌকা মার্কার পোস্টার লাগিয়ে দেন এবং এ সময় তারা জনগণের কাছে নৌকা মার্কার পক্ষে ভোট চান। আর তাদের এই ব্যতিক্রমী প্রচারণা বেশ কিছুদিন চালাবে বলে জানা গেছে।
নৌকা মার্কার প্রচারণা কালে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভা ইজিবাইক পরিবহন মালিক সমিতি লিমিটেডের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরী, সহ-সভাপতি সুমন গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ, সদস্য মোঃ রুবেল, খোকন গাজী, ফারুক মোল্লা, আনিস পাটোয়ারী, আল আমিন পাটোয়ারী, টিটু সরকার, শওকত ও ফরহাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।








