

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানে দরিদ্র উপকারভোগীদের গরু পালন কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থাটির পরিবীক্ষণ উপদেষ্টা ডা. মো. জাকারিয়া।

গতকাল শনিবার সকালে তাড়াশ পৌর এলাকার আসানবাড়ী গ্রামের ১০ জন উপকারভোগীর গরু পালন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদানের আওতায় চলতি বছরের জুন মাসে এসব উপকারভোগীকে গরু দেওয়া হয়।
পরিদর্শনকালে ডা. মো. জাকারিয়া বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পরিবর্তন’ দীর্ঘ ১৩ বছর ধরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অনুদান পেয়ে আসছে। এ ছাড়া সংস্থাটিকে দুইবার বিশেষ অনুদানও দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ অনুদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন সংস্থার পরিচালক আব্দুর রাজ্জাক রাজু, উপপরিচালক মোছা. রোখসান খাতুন, কর্মসূচি পরিচালক গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্টরা।
প্রকাশিত: শনি বার, ৩১ অক্টোবর ২০২৬ খ্রি.














