

গোলাম নবী খোকনঃ
মতলব উত্তর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। গত বছরের তুলনায় এইচএসসিতে পাসের হার কিছুটা বাড়লেও আলিমে উল্লেখযোগ্য হারে কমেছে। দুই পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছে ৩৮১ জন। পাসের হার ৩১.৯১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ জন। অন্যদিকে, আলিম পরীক্ষায় ১৪৫ জন অংশগ্রহণ করে পাস করেছে ৪২ জন। পাসের হার ২৮.৯৭ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১১৪ জন। পাসের হার ৩৬.৩২ শতাংশ। নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ থেকে ২০১ জন অংশ নিয়ে পাস করেছে ৫০ জন। পাসের হার ২৪.৮৮ শতাংশ। সুজাতপুর কলেজ থেকে ৯৭ জন অংশ নিয়ে পাস করেছে ২৪ জন। পাসের হার ২৪.৭৪ শতাংশ। মুন্সী আজিম উদ্দিন ডিগ্রি কলেজ থেকে ৬১ জন অংশ নিয়ে পাস করেছে ১৬ জন। পাসের হার ২৬.২৩ শতাংশ।
নাউরী কলেজ থেকে ১৬৯ জন অংশ নিয়ে পাস করেছে ৫৭ জন। পাসের হার ৩৩.৭৩ শতাংশ। এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন। আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় থেকে ৯১ জন অংশ নিয়ে পাস করেছে ১৯ জন। পাসের হার ২০.৮৮ শতাংশ। দি কার্টার একাডেমি থেকে ২১ জন অংশ নিয়ে পাস করেছে ১২ জন। পাসের হার ৫৭.১৪ শতাংশ। এ প্রতিষ্ঠান থেকেও জিপিএ-৫ পেয়েছে ১ জন।
লুধুয়া হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ৮৮ জন অংশ নিয়ে পাস করেছে ৩৮ জন। পাসের হার ৪৩.১৮ শতাংশ। কালিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১০৩ জন অংশ নিয়ে পাস করেছে ২৯ জন। পাসের হার ২৮.১৬ শতাংশ। ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৬ জন অংশ নিয়ে পাস করেছে ১০ জন। পাসের হার ৩৮.৪৬ শতাংশ। শরীফ উল্যাহ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে ১৫ জন অংশ নিয়ে পাস করেছে ১০ জন। পাসের হার ৬৬.৬৭ শতাংশ। জীবগাঁও জে. হক উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে ৮ জন অংশ নিয়ে পাস করেছে ২ জন। পাসের হার ২৫ শতাংশ।
অন্যদিকে, আলিম পরীক্ষায় ফরাজীকান্দি আল ওয়াসিয়ে কামিল মাদ্রাসা থেকে ৩২ জন অংশ নিয়ে পাস করেছে ১৩ জন। পাসের হার ৪০.৬২ শতাংশ। নেদায়ে ইসলাম মহিলা মাদ্রাসা থেকে ৩১ জন অংশ নিয়ে পাস করেছে ৪ জন। পাসের হার ১২.৯০ শতাংশ। হাশিমপুর আলিম মাদ্রাসা থেকে ২২ জন অংশ নিয়ে পাস করেছে ২ জন। পাসের হার ৯.১০ শতাংশ।
সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৬ জন অংশ নিয়ে পাস করেছে ১০ জন। পাসের হার ৩৮.৪৬ শতাংশ। বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২৩ জন অংশ নিয়ে পাস করেছে ১১ জন। পাসের হার ৪৭.৮২ শতাংশ। লবাইরকান্দি আল-আমিন আলিম মাদ্রাসা থেকে ১১ জন অংশ নিয়ে পাস করেছে ২ জন। পাসের হার ১৮.১৮ শতাংশ।
উল্লেখ্য, ২০২৫ সালেও মতলব উত্তর উপজেলায় এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছিল। ওই বছর এইচএসসি পরীক্ষায় ১ হাজার ৮২০ জন অংশ নিয়ে পাস করেছিল ৪১৯ জন। পাসের হার ছিল ২৩.০২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২ জন। আলিম পরীক্ষায় ১৫৮ জন অংশ নিয়ে পাস করেছিল ৮০ জন। পাসের হার ছিল ৫০.৬৩ শতাংশ।
গত বছরের তুলনায় এবার এইচএসসিতে পাসের হার ৮.৮৯ শতাংশ পয়েন্ট বাড়লেও আলিমে কমেছে ২১.৬৬ শতাংশ পয়েন্ট। ফলে সামগ্রিক ফলাফল নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলে হতাশা দেখা দিয়েছে।
প্রকাশিত: শনি বার, ৩১ অক্টোবর ২০২৬ খ্রি.














