ফরিদগঞ্জে কলেজ ও মাদ্রাসায় জিপিএ-৫ ২৪ জন

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা
চাঁদপুরের ফরিদগঞ্জে ২৭টি মাদ্রাসায় ৬শত ৬৫জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৬জন। অন্যদিকে ৮টি কলেজের ১হাজার ৬শত ৯২জন পরীক্ষর্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ০৬ জন।

মাদ্রাসা বোর্ডের ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ৫০জন, উত্তীর্ণ ৪৪জন জিপিএ-৫ ৩জন। লতিফগঞ্জ ফাজিল মাদ্রাসার মোট পরীক্ষার্থী ২১জন, উত্তীর্ণ ১৫জন জিপিএ-৫ ১জন। গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা পরীক্ষার্থী ৩৮জন, উত্তীর্ণ ১৮জন জিপিএ-৫ ১জন। পুরান রামপুর আ: রব আলিম মাদ্রাসা পরীক্ষার্থী ৩৩জন, উত্তীর্ণ ২৯জন জিপিএ-৫ ১জন। কড়ৈতলী কে.এ. আলিম মাদ্রাসা পরীক্ষার্থী ২২জন, উত্তীর্ণ ১৯জন জিপিএ৫ ৩জন। ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদ্রাসা পরীক্ষার্থী ৩৯জন, উত্তীর্ণ ২১জন জিপিএ৫ ১জন। মুন্সিরহাট ইদ্রিসিয়া হাবিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরীক্ষার্থী ৩৬জন, উত্তীর্ণ ৩১ জন জিপিএ৫ ১জন। গোবিন্দপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা পরীক্ষার্থী ২০জন, উত্তীর্ণ ১২ জন জিপিএ৫ ২জন। কাছিয়াড়া মহিলা ফাজিল মাদ্রাসা পরীক্ষার্থী ২৪জন, উত্তীর্ণ ১৬জন জিপিএ-৫ ৩জন। হাঁসা ফাজিল মাদ্রাসা পরীক্ষার্থী ৩৫ জন, উত্তীর্ণ ২৩জন জিপিএ-৫ ২জন।

রামপুর বাজার ডি এস ফাজিল মাদ্রাসায় ২২জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এবিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মফিজুর রহমান বলেন, শিক্ষার্থীরা নিয়মিত ক্লাশে উপস্থিত নাহওয়াতে এমন ফলাফল বিপর্যয় হয়েছে।

কলেজ পর্যায়ে গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজে পরীক্ষার্থী ৫৯৪ জন, উত্তীর্ণ ২৯৪ জন জিপিএ-৫ পেয়েছে ৩জন। গল্লাক আদর্শ ডিগ্রী কলেজে পরীক্ষার্থী ২২৯ জন, উত্তীর্ণ ১০৮জন জিপিএ-৫ ১জন। চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে পরীক্ষার্থী ২৬৫ জন, উত্তীর্ণ ১০৪জন জিপিএ-৫ ২জন। র্চিকা চাঁদপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩০জন শিক্ষার্থীর ২৭ জন ফেল করে।

শিক্ষার্থীদের অতিরিক্ত মোবাইল আসক্তিকে ফলাফল বিপর্যয় কারণ হিসাবে দায়ী করছেন অভিভাবকরা ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত) মোস্তফা কামাল বলেন, যেসকল শিক্ষা প্রতিষ্টানে ফলাফল বিপর্যয় হয়েছে, আমরা কারণ খুঁজে ব্যবস্থা নেয়া হবে। ।

প্রকাশিত: রোব বার, ০১ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy