আদমদীঘিতে নারী ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড় চ্যাম্পিয়ান

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রমীলা নারী ফুটবল টুর্ণামেন্টে যশোর ফুটবল একাদশকে ২-০ গোলে হারিয়ে পঞ্চগড়ের বোদা টুস্টার ফুটবল চ্যাম্পিয়ান হয়েছে।

(৩১ অক্টোবর শনিবার ) বিকেলে আদমদীঘি উপজেলা সদরের ঈশ্বরপুর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নারী ফুটবল টুর্নামেন্ট এর খেলা দেখার জন্য কয়েক হাজার দর্শকের আগমন ঘটে।

নারী ফুটবল টুর্ণামেন্টের কারনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। ফুটবল টুর্ণামেন্টে খেলায় অংশ গ্রহন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত নারী ফুটবলার ইশিতা,বিউটি কুইন সুর্বণা এবং জাতীয় পর্যায়ের খেলোয়ার ও গোলরক্ষক জবা।

খেলা পরিচালনা করেন,রেজাউল করিম স্বপন,শাহিন আলম ও শাকিল হোসেন। খেলা শেষে বিজয়ী ও রার্নাসআপ দের মাঝে পুরস্কার বিতরণ করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, আশরাফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো,জামিরুল ইসলাম, উপজেলা বিএনপি ‘র সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নের্তৃবর্গসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকাশিত: রোব বার, ০১ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy