

নারায়ণগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত প্রতীক বরাদ্ধ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান।

সভায় প্রতীক বরাদ্ধ করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা জসিমউদ্দীন সহ অন্যান্যরা।
সভায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুল ইসলাম জাহাঙ্গীরকে নৌকা প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী শরীফ আহাম্মেদ টুটুলকে আনারশ প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
এছাড়াও ৯টি ওয়ার্ড থেকে সাধারন আসনে ৩৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১১ জন সহ সর্বমোট ৫০ জন প্রার্থীর মাঝে নির্বাচনী ১২টি প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।











