

জাহাঙ্গীর আলম ইমরুল :
রোটারী ক্লাব কুমিল্লা সানফ্লাওয়ার এর উদ্যোগে রতœগর্ভা-মা সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার রাতে কুমিল্লা নগরীর মনোহরপুরে একটি পার্টি সেন্টারে রোটারী ক্লাব কুমিল্লা সানফ্লাওয়ার এর উদ্যোগে আয়োজিত ‘চার্টার নাইট সেলিব্রেশন’ অনুষ্ঠানে কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিলকিস আরা বেগমকে এ সম্মাননা প্রদান করা হয়। পরে ‘চার্টার নাইট সেলিব্রেশন’ উপলক্ষে আয়োজিত ‘বেসিক এডুকেশন এন্ড লিটারেসি মান্থ’ শীর্ষক এক সেমিনারে প্রাধন অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রফেসর বিলকিস আরা বেগম।

রোটারী ক্লাব কুমিল্লা সানফ্লাওয়ার এর প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর নুরুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রোটারিয়ান মোঃ শফিকুল ইসলাম শামিম।
রোটারী ক্লাব কুমিল্লা সানফ্লাওয়ার এর সেক্রেটারি রোটারিয়ান প্রফেসর মোঃ শহীদুল ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এসময় অন্যান্যের মধ্যে ইলেক্ট প্রেসিডেন্ট রোটারিয়ান নাসিরুল ইসলাম মজুমদার, সিপি রোটারিয়ান আব্দুর রহিম জুয়েল, আইপিপি রোটারিয়ান এডভোকেট সাইফুল ইসলাম ভূঁইয়া, পিপি রোটারিয়ান কাজি নুরুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামজিক সাংস্কৃতিক সংগঠন ঐতিহ্য কুমিল্লা এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য কালে অধ্যক্ষ প্রফেসর বিলকিস আরা বেগম বলেন, আমাদের সবাইকে উদার মানসিকতা সম্পন্ন হতে হবে। তিনি বালেন, রোটারী ক্লাবের সদস্যদের এ দিকটি বিশেষ ভাবে মাথায় রাখতে হবে। কেননা, রোটারী ক্লাব মানেই সোশ্যাল ওয়ার্কার তৈরী করা, যারা জনগণের পাশে গিয়ে দাঁড়াবেন।











