সখীপুরে কাকড়াজানে নারী ও শিশু ধর্ষণ প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা

মেহেদী হাসান রাসেল, সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইল জেলার সখীপুরে কাকড়াজান ইউনিয়নে নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতন প্রতিরোধে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ৯.৩০ মিনিটে কাকড়াজান ইউনিয়ন পুলিশের আয়োজনে ইন্দারজানী বাজারে কাকড়াজান ইউনিয়ন বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করার জন্য ওই সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সখীপুর থানার পুলিশ অফিসার শাহজাহান।

এই বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং কাকড়াজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামছুল হক পান্না, কাকড়াজান আওয়ামী লীগের সদস্য দেলোয়ার হোসেন মেম্বার,কাকড়াজান ইউপি জয়নাল,শাহ-আলম,রফিকুল ইসলাম,আমজাদ হোসেন, মহিলা ইউপি সদস্য কমলা বেগম, কাকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

১৭ অক্টোবর ২০২০ খ্রি. ০১ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২৯ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like