হাজীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জে গত দুই দিনে তিন শিশু পুকুরের পানিতে ডুবে করুণ মৃত্যুর খবর পাওয়া গেছে।

এরা হলেন পৌর এলাকার কংগাইশ গ্রামের জাকির হোসেনের ছেলে আব্দুল্লাহ (২), সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের প্রবাসী মনির হোসেনের মেয়ে সায়মা আক্তার (২) ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের নওহাটা গ্রামের আবুল কাশেমের ছেলে সাকিবুল হাসান (৭)।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সোয়েব আহমেদ চিশতী এ তিন শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

০৮ নভেম্বর ২০২০ খ্রি. ২৩ কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ, ২১ রবিউল আউয়াল ১৪৪২ হিজরি, রোববার

 

You might like