ফরিদগঞ্জে ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি :

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রান্তিক জনগোষ্টির মান উন্নয়নে উপজেলা সমাজ সেবা অফিস কর্তৃক ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চেক বিতরণ করা হয়। মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলা অডিটরিয়ামে ১২৫ জন কামার, কুমার, শীল, তাতী ও জেলে এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন মান উন্নয়নে প্রশিক্ষন শেষে জনপ্রতি ১৮ হাজার টাকা করে চেক বিতরণ করেন।

এসময় বক্তারা বলেন, বর্তমান সরকারের এই উদ্যোগ প্রশংসনীয়। একজন ক্ষুদ্র ব্যবসায়ীর জন্য সরকারের এই সহযোগীতা ব্যবসায়ীক মনোবলকে আরো সুদৃড় করবে। এই সহযোগীতাকে পুঁজি করে সকল ক্ষুদ্র ব্যবসায়ী মনোবল বৃদ্ধি করে ব্যবসায় সফলতা এনে নিজেকে স্বাভলম্বী করে গড়ে তুলবেন। দেশের দরিদ্র মানুষ ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে স্বাভলম্বী হোক এটাই হবে সরকারের সফলতা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি’র সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন, সমাজ সেবা দপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার। বিশেষ অতিথি হয়ে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি.এস তছলিম, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুজ্জামান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক আঃ ছোবহান লিটন প্রমুখ।

You might like