

স্টাফ রির্পোটার :
চাঁদপুর পৌর আওয়ামীলীগের ১ থেকে ১৫ নং ওয়ার্ডের কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
১৬ নভেম্বর সোমবার দিন চাঁদপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুল সাক্ষরিত এই ১৫ টি ওয়ার্ড আওয়ামীলীগের কমিটির অনুমোদন দেয়া হয়।

এতে অনুমোদনকৃত ১৫ টি ওয়ার্ডের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের নতুন কমিটিতে শামীম আরা বেগম (মুন্নি) কে সভাপতি ও মোঃ ছিডু মিজিকে সাধারণ সম্পাদক মনোনিত করায় তিনি দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি কৃর্তজ্ঞতা প্রকাশ করেছেন।
মোঃ ছিডু মিজি এক কৃর্তজ্ঞবার্তায় বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাক্তার জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমানন, চাঁদপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাধা গোবিন্দ ঘোষ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাবুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোতালেব শেখ, শহর ছাত্রলীগের সভাপতি ও চাঁদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সোহেল রানাসহ চাঁদপুর জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ সহ দলীয় বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
যাদের অকৃতিম ভালোবাসায় আমি দলের একজন কর্মী হয়ে কাজ করছি।
তিনি বলেন যাদের আন্তরিকতা ও ভালবাসায় আমি নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছি, আমি যেন এই পদের সুনাম অক্ষুন্ন রেখে দলের জন্য কাজ করতে পারে সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
আপডেট সময় : ০১:৪১ পিএম
১৭ নভেম্বর ২০২০ খ্রি. ০২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০১ রবিউস সানি ১৪৪২ হিজরি, মঙ্গলবার








