বঙ্গবন্ধু যুবউন্নয়ন ফাউন্ডেশনের চিকিৎসা সহায়তা ও ঢেউটিন বিতরণ

জহিরুল ইসলাম জয় :
সামাজিক নামক সংগঠন বঙ্গবন্ধু যুব উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক চিকিৎসা সহায়তা ও গৃহহীন পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরুতে ফরিদগঞ্জের চালিয়াপাড়া ও মনতলা গ্রামের বঙ্গবন্ধু প্রেমী কয়েকজন যুবক সংগঠনটি গড়ে তোলার পর থেকে একের পর এক গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে আর্থিক ও কর্মসংস্থান গড়ে তোলার লক্ষ্যে একের পর এক অনুদান প্রদান করে আসছে।

১৭ নভেম্বর মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু যুবউন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে চালিয়াপাড়া করের বাড়ীর দুঃস্থ দুলাল মিয়ার বসতঘরের জন্য ৩ বান ঢেউটিন বিতরণ করা হয়। এর আগের দিন সোমবার সন্ধ্যায় মনতলা পাটোওয়ারী বাড়ীর অবসরপ্রাপ্ত ইয়াকুব চকিদারকে নগদ অর্থ প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মজিদ, সভাপতি রাকিব হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন, রাসেল হোসেন ও সাবেক সভাপতি সালেহ আহমদে সজিব।

সংগঠনের উপদেষ্টা খিজির আহমেদ, ফয়েজ আহমেদ কাজী সোহাগসহ দেশ বিদেশের অবস্থানরত যুবকদের কাছ থেকে নগদ অনুদান সংগ্রহ করে এলাকার সামাজিক উন্নয়নে ব্যায় করা হচ্ছে। আর এতে করে গরিব-অসহায় পরিবার বিয়ে, চিকিৎসা, কর্মস্থানসহ নানা মাধ্যমে সহায়তা চাইলে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় সংগঠনটির নেতারা।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ০৪:২১ পিএম

১৭ নভেম্বর ২০২০ খ্রি. ০২ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০১ রবিউস সানি ১৪৪২ হিজরি, মঙ্গলবার

You might like