কুমিল্লায় টিফিনের টাকায় গাছের চারা বিতরণ

জাহাঙ্গীর আলম ইমরুল :

এক হাতে গাছের চারা, অন্য হাতে লাল কার্ড নিয়ে বাল্য বিয়ে ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নিয়েছে একদল শিক্ষার্থী।

স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে মঙ্গলবার দুপুরে কুমিল্লার বুড়িচংয়ে এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১টায় কুমিল্লার বুড়িচং থানা প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয়। এতে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন বুড়িচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদ খান।

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যরা টিফিনের টাকায় গাছ কিনে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে বিতরণ করেন।

এরপর শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদক, বাল্য বিয়ে ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে সবুজ বাংলা গড়ার শপথ নেয়।

এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংবাদকর্মী মোঃ জহিরুল হক বাবু, লাল সবুজ উন্নয়ন সংঘের কুমিল্লা জেলা সদস্য আরিফ হাসান প্রমুখ।

শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত লাল সবুজ উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাওসার আলম সোহেল বলেন, তাঁরা প্রতিবছর টিফিনের টাকা বাঁচিয়ে শিক্ষার্থীদের মধ্যে এক লাখ গাছের চারা বিতরণ করেন। করোনাকালে স্কুল-কলেজ বন্ধ থাকার পরও ৫৫টি জেলায় এ পর্যন্ত প্রায় ৯০ হাজার ৩৫০ গাছের চারা বিতরণ করা হয়েছে।

আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য

আপডেট সময় : ১১:২১ এএম

১৮ নভেম্বর ২০২০ খ্রি. ০৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০২ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার

 

You might like