পঞ্চগড়ে ১০ রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের বোদা উপজেলায় নোংরা পরিবেশ ও মানসম্মত খাবার না থাকায় ১০ হোটেল ও রেস্টুরেন্টকে ১৪ হাজার ৭শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বোদা উপজেলার পৌর বাজারের বিভিন্ন হোটেলে ও রেস্টুরেন্টে মঙ্গলবার দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মােঃ সোলেমান আলী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, করোনার এই সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ আসে। এরই পরিপ্রেক্ষিতে দুপুর থেকে রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করে ১০টি হোটেল ও রেস্টুরেন্টকে মোট ১৪ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মােঃ সোলেমান আলী জানান, “ক্রেতা-বিক্রেতা ও সাধারণ মানুষকে করোনার বিষয়ে সচেতন করা হয়। এবং জনগণকে সচেতন করতে সকাল থেকে মাইকিং করা হয় উপজেলা জুরে।”

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, পাঠকের আস্থাই আমাদের মূলধন

আপডেট সময় : ০৪:৪৪ পিএম

১৮ নভেম্বর ২০২০ খ্রি. ০৩ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, ০২ রবিউস সানি ১৪৪২ হিজরি, বুধবার

 

You might like