পঞ্চগড়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

 

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান সনদ বা অনুমোদন না থাকায় ২ প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

১৮ এপ্রিল (রোববার) সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড় সদ‌র উপজেলার হাড়িভাসা ও জালাসি এলাকায় অভিযান প‌রিচা‌লনা করে এ জরিমানা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন জানান, রমজানে নিত্যপ‌ণ্য ও ইফতা‌রি প্রস্তুতকারী প্রতিষ্ঠা‌নে তদার‌কি করার সময় হাড়িভাসা ও জালাসি এলাকায় দুই প্রতিষ্ঠানের বিএসটিআই অনুমোদন না থাকায় ইসলাম কনজ্যুমার অ্যান্ড ফুড প্রোডাক্টকে ৫ হাজার টাকা ও জহুরা মুড়িকে ৩ হাজার টাকা ভোক্তা অধিকার আইনে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এসময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, স্বাস্থ্যকর পরিবেশে পণ্য প্রস্তুত, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা-বি‌ক্রেতা উভয়কে মাস্ক ব্যবহা‌রের নির্দেশনা দেওয়া হয়।

You might like