

স্টাফ করেসপন্ডেন্ট :
সখিপুর উপজেলার বহেরাতৈল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ধোপারচালা গ্রামে প্রকাশ্যে চলছে মাদকব্যবসা। ধোপারচালা গ্রামে প্রাচীনকাল থেকে আদিবাসীরা বসবাস করে আসছে। তারা প্রায় ৫০ বছর ধরে মাদকব্যবসার সাথে জড়িত। প্রায় প্রতিটি আদিবাসীর নামে মাদকের মামলাও রয়েছে। তবুও থামছে না মাদকের রমরমা ব্যবসা। এই গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, কোমলমতি শিক্ষার্থীদের মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কারণে স্কুলে আসা যাওয়ার সমস্যা হয়।

এই গ্রামের আদিবাসী ও মুসলিম সম্প্রদায় মাদক ব্যবসা (চোলাই মদ) বন্ধের উদ্যোগ নিলেও বন্ধ করা সম্ভব হয়নি। কয়েক দফা এলাকাবাসী চোলাই মদ তৈরীর সরঞ্জামাদীও ভেঙ্গে ফেলে, তবুও মাদকের উৎপত্তি বেড়েই চলেছে।
এ গ্রামের আদিবাসী ও মুসলিম সম্প্রদায়ের মুরুব্বি ও যুবকেরা বলেন, ধোপারচালা মসজিদ কমিটি, ধোপারচালা হরিমন্দির কমিটি, ধোপারচালা স্কুল কমিটি থেকে এবং গ্রামের সকলের পক্ষ থেকে প্রশাসনের সহযোগীতায় ধোপারচালা গ্রামের মাদক (চোলাই মদ) উৎপাদন বন্ধ করতে চাই। আমরা প্রশাসনের সহযোগিতা চাই। সখিপুর উপজেলা প্রশাসনের সাথে জড়িত সকলের সহযোগিতা চাই।
জানতে চাইলে জার্মানির সেন্ট্রাল ইন্সটিটিউট ফর মেন্টাল হেল্থ-এর ফাল্ক কিফার বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে প্রতিবন্ধী ও অসুস্থ হয়ে জীবনের মূল্যবান বছরগুলি হারিয়ে যায়৷ লিভার সিরোসিস থেকে শুরু করে কর্মক্ষমতাও হারিয়ে ফেলেন অনেকে৷ ডাব্লিউএইচও-র রিপোর্ট বলছে, ২০১২ সালে বিশ্বব্যাপী মাত্রাতিরিক্ত মদ্যপানের কারণে ৩.৩ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেন৷ এছাড়া ২০০টি নানা ধরনের অসুখ-বিসুখ হতে পারে অতিরিক্ত অ্যালকোহলের কারণে৷








