

মো.মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমূড়া ১১ নং ওয়ার্ডের আলোকিত রান্ধুনীমূড়ার গাছ প্রেমিক সাখাওয়াত হোসেন নিজস্ব অর্থ থেকে জামিয়া ইসলামিয়া দারুন নাজাত মাদরাসার শিক্ষার্থীদের মাঝে ১ শতাধীক বৃক্ষের চারা বিতরণ করেছেন।
২৪ আগস্ট (মঙ্গলবার) সকালে জামিয়া ইসলামিয়া দারুন নাজাত মাদরাসার শিক্ষার্থীদের মাঝে বিক্ষের চারা বিতরণ করেছেন মাদরাসার শিক্ষক ও আলোকিত রান্ধুনীমূড়া স্পোর্টিং ক্লাবের সম্ভব্য সহ-সভাপতি পদপার্থী সাখাওয়াত হোসেন।

ওই সময় সাখাওয়াত হোসেন বলেন, করোনা মহামারীতে অক্সিজেন সংকটে ভুগতে দেখা যাচ্ছে মানুষকে। বৃক্ষ থেকে পর্যাপ্ত অক্সিজেন পাওয়া যায়। বৃক্ষরোপণ দেশের অক্সিজেন সংকট অনেকটাই নিরসন করবে। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ করে অনেকটাই আনন্দিত।
এর আগেও কয়েক বছর তরুন এই বৃক্ষ প্রেমিকে বিক্ষের চারা বিতরণ করতে দেখা গেছে। আগামীতেও এই বৃক্ষ প্রেমির বৃক্ষ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান।
ওই সময় উপস্থিত ছিলেন, মাদরাসার প্রধান শিক্ষক আবু হানিফ। তিনি এই তরুন বৃক্ষ প্রেমি সাখাওয়াত হোসেনের এমন কার্যক্রমকে সাধুবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষক ইমরান হোসেন ও আবুল বাসার।








