

মো.মজিবুর রহমান রনি :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ফসলি জমি ধ্বংস করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার ও জমির মালিকে ২ লক্ষ টাকা জরিমানা ও ৩ টি ড্রেজার ধ্বংস করা হয়।
হাজীগঞ্জে ফসলি জমি রক্ষা করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মোবাইল কোটের মাধ্যমে তিনজনকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তিনটি ড্রেজার ধ্বংস করা হয়।

গত ২৭ আগস্ট (শুক্রবার) ২ নং বাকিলা ইউনিয়নের ছয়চিলা এলাকায় ফসলি জমি ধ্বংস করে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে জমি ও ড্রেজারের মালিকে ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা জরিমানা ও ১টি ড্রেজার ধ্বংস করা হয়। আজ ২৮ আগস্ট (শনিবার) ৮ নং পূর্ব হাঁটিলা ইউনিয়নের লাউকরা দক্ষিণ মাঠে বেলঘর সীমানায় ড্রেজার মালিক জসিম উদ্দিন কে ১ লক্ষ টাকা জরিমানা ও ১টি ড্রেজার ধ্বংস করা হয়।
এবং দ্ধাদশ ইউনিয়নের দ্বাদশ গ্রামে ড্রেজার মালিককে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি কিন্তু ১টি ড্রেজার ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলার সিএসও ফয়সাল মুন্সিসহ অন্যান্য কর্মকর্তা, হাজীগঞ্জ থানা এসআই সফিকসহ সঙ্গীয় ফোর্স ও সাংবাদিকবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন – ফসলি জমি রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।








