ঢাকায় মোটলসাইকেল দুর্ঘটনায় মারা গেল হাজীগঞ্জের যুবক

মো. মজিবুর রহমান রনি :
ঢাকার মিরপুর এলাকায় মোটরসাইকেল আরোহী মিঠু মজুমদার (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ০৬ সেপ্টেম্বর সোমবার ভোরে ঢাকার মিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর (উ:) ইউনিয়নের মালীগাও গ্রামে। সে ওই গ্রামের মৃত মনির হোসেনের ছোট ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মাহবুব আলম বাচ্চু জানান, আমারা খবর পেয়েছি মিঠু ঢাকায় মোটলসাইকেলে যাবার সময় দুর্ঘটনায় কবলিত হয়ে আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরো পড়ুন : অশ্ব বা পাইলস এর কারণ ও প্রতিকার

মিঠু মজুমদার মালীগাঁও গ্রামের মজুমদার বাড়ির মৃত মনির হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সে ছোট। মিঠু ঢাকায় ছোটখাটো ব্যবসা করতো।

তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

You might like