পঞ্চগড় জেলা যুবলীগের সম্মেলন ৩০ নভেম্বর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :

আগামী ৩০ নভেম্বর পঞ্চগড় জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। বুধবার (২২ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত বর্ধিত সভায় ঘোষণা দেন কেন্দ্রীয় নেতারা।

পঞ্চগড় জেলা যুবলীগের আহ্বায়ক সহিদুল ইসলামের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সোহেল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ ও এ.টি.এম. সায়েম লিয়ন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম চানু।

জেলা সম্মেলনের আগে মেয়াদোত্তীর্ণ ইউনিটগুলোর সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে আজকের বর্ধিত সভায়।

আরো পড়ুন : শ্বেতীর সাদা দাগ দূর করার উপায়

আরো পড়ুন : মেহ প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের কার্যকরী সমাধানসমূহ

আরো পড়ুন : পাইলস রোগে করণীয়

আরো পড়ুন : জেনে নিন দীর্ঘক্ষণ মিলনের ঔষধ

আরো পড়ুন : একজিমা হলে কী করবেন?

You might like