দোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :  ঢাকার দোহার উপজেলায় বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২২ অক্টোবর শুক্রবার ভোরে উপজেলার বাঁশতলা নাগেরকান্দা এলাকার মো. আবুল কালামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার ফায়ার সার্ভিস। পরে চার ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরের সবকিছু। গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান বাড়ির মালিক আবুল কালাম।

তিনি জানান, ভোর বেলা তার ছেলের স্ত্রী গ্যাসের চুলায় রান্না রেখে পাশের ঘরে গেলে চুলায় সংযুক্ত পাইপ থেকে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পরে। এসময় পুড়ে যায় কাঠের বারান্দাসহ ১টি চৌচালা ঘর, ঘরে থাকা আসবাবপত্র ও নগদ ৪৫হাজার টাকা। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের সহায়তা কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবার।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : দীর্ঘস্থায়ী সহবাস করার উপায়

You might like