দোহার ও নবাবগন্জ উপজেলায় জাতীয় যুব দিবস পালিত

মাকসুমুল মুকিম :
দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধু’র বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহার ও নবাবগন্জ উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দুই উপজেলা পরিষদ চত্বর হতে বণার্ঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার পুনরায় উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে দুই উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

এছাড়াও অনুষ্ঠানে দোহার ও নবাবগন্জ উপজেলার যুব উদ্যোক্তাদের মাঝে জুলাই-২০২১ থেকে ডিসেম্বর ২০২১ সেশনে ভর্তি বিজ্ঞপ্তি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স ও কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্স- ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, আরএসি, গবাদিপশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি” বিষয়ক প্রশিক্ষণ (তিন মাস মেয়াদী আবসিক) ব্লক বাটিক ও স্কিণ প্রিন্ট, পোষাক তৈরিসহ বিভিন্ন বিষয় ভিত্তিক প্রশিক্ষণার্থীদের মাঝে সমাপনী সনদ বিতণ সহ যুব ঋনের চেক প্রদান করা হয়।

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

দোহার উপজেলা নির্বাহী অফিসার এ এফ এম ফিরোজ মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামছুন নাহার খান, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম খলিল সবুজ সাংবাদিক নেতা মাহবুবুর রহমান টিপু, সাংবাদিক আবুল হাসেম ফকির, মহিউল ইসলাম পলাশ, সাইফুল ইসলাম।

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

অপরদিকে নবাবগন্জ উপজেলায় সহকারী কমিশনার ভূমি অরুন কৃষ্ণ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগন্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলাভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার,শেখ মোঃ নজরুল ইসলাম নবাবগন্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার,কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খলিল,চেয়ারম্যান বাবু নন্দলাল সিং, চেয়ারম্যান মোঃ তপন মোল্লা সহ অন্যান্য অফিসার ও নেতৃবৃন্দ।

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

You might like