

মাকসুমুল মুকিম :
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন শ্লোগানকে সামনে রেখে ঢাকার দোহার ও নবাবগন্জ উপজেলায় ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
৬ নভেম্বর (শনিবার) সকালে দুই উপজেলায় বর্ণাঢ্য সমবায় র্যালি শেষে সমবায় ভবনে এসে আলোচনা সভা ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জাতীয় যুবদিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা,যুব ঋনের চেক প্রদান,প্রশিক্ষণ ভাতা ও সনদপত্র বিতরণ করা হয়।

দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, নাফিস উদ্দিন আহমেদ, দোহার উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ,দোহার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আলাউদ্দিন মিয়া, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম খান।
অপর দিকে নবাবগন্জ উপজেলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ ঝিলু, চেয়ারম্যান, নবাবগঞ্জ উপজেলা পরিষদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ঢাকাজেলা আওয়ামী লীগ ও সাবেক সভাপতি, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, শেখ মোঃ নজরুল ইসলাম উপজেলা যুব উন্নয়ন অফিসার,চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খলিল,চেয়ারম্যান বাবু নন্দলাল সিং, চেয়ারম্যান মোঃ তপন মোল্লা সহ অন্যান্য অফিসার ও নেতৃবৃন্দ।







