অবশেষে দোহার পৌরসভার বর্জ্য অপসারণ

মাকসুমুল মুকিম, দোহার প্রতিনিধি : অবশেষ ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশ্ববর্তি দোহার প্রেসক্লাবের সামনে হতে দোহার পৌরসভার অস্থায়িভাবে ফেলা ময়লার ভাগাড় অপসারণ করার কাজ শুরু করেছে পৌরসভা।

৮ নভেম্বর (সোমবার) সকালে পৌরসভার কর্মচারীরা দুটি ট্রাকে করে ময়লাগুলো সেখানে থেকে সরিয়ে অন্যএ নেওয়ার কাজ শুরু করতে দেখা যায়।

পৌরসভা সূত্রে জানা যায়, পৌর মেয়র হাজী আব্দুর রহিম মিয়া আড়িয়াল বিলের নিজস্ব জায়গায় তিনি এখন থেকে এই ময়লা ফেলবেন।

যাতে করে রতন চত্তর থেকে পশু হাসপাতার সড়ক ও জয়পাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চলাচলকারী কোন মানুষকে আর দূর্ভোগ পোহাতে না হয়।এদিকে ময়লা অপসারণের কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী পথচারীরা।

দোহার পৌরসভার বিভিন্ন ময়লা আবর্জনা ফেলার স্থায়ী জায়গা না থাকায় অস্থায়ীভাবে দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ময়লা ফেলেছিলো পৌরসভা কর্তৃপক্ষ। ফলে ময়লার র্দুগন্ধে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে স্থানীয় ও পথচারীদের।

সড়কে চলাচলকারী ভুক্তভোগীরা জানান, এমন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লার ভাগাড় তৈরি করে মানুষকে কষ্ট দেওয়া না হয় পৌরসভা কর্তৃপক্ষ সেটি খেয়াল রাখবেন। সেই সাথে আড়িয়াল বিলে ময়লা ফেলায় পরিবেশ বিপর্যয় যাতে না ঘটে সেটিও পৌরসভাকে খেয়াল রাখতে হবে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

আরও পড়ুন: বীর্যমনি ফল বা মিরছিদানার উপকারিতা

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন :  নারী-পুরুষের যৌন দুর্বলতা এবং চিকিৎসা

You might like