এবার ‘লিখিয়ে পাণ্ডুলিপি পুরস্কার ২০২২’ পেলেন ৪জন

মিজানুর রহমান রানা :

এ বছর ‘লিখিয়ে পাণ্ডুলিপি পুরস্কার ২০২২’ পেলেন চার জন। এ ব্যাপারে জানা জানা যায়, চারটি বিভাগে মোট চারজনকে বিজয়ী ঘোষণা করার কথা ছিল। তবে মননশীল সাহিত্য বিভাগে উপযুক্ত পাণ্ডুলিপির খরা ছিল।

যে কারণে সৃজনশীল সাহিত্য বিভাগ থেকে একটি উপন্যাস এবং একটি কবিতার পাণ্ডুলিপি বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়া অন্য দুটি বিভাগ থেকে যথারীতি বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে লিখিয়ে প্রকাশনীর স্বত্ত্বাধিকারী রবিউল ফিরোজ জানান, যারা কষ্ট করে পান্ডুলিপি পাঠিয়েছেন, আপনাদের সহযোগিতা আমরা স্মরণে রাখবো। আশাকরি ‘লিখিয়ে প্রকাশনী’কেও আপনারা মনে রাখবেন। ইনশাআল্লাহ, আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আগামী বছর ক্যাটাগরি আরও বৃদ্ধি করার ইচ্ছে থাকলো যাতে আরও কিছু পাণ্ডুলিপিকে পুরস্কারের আওতায় আনা যায়।

সৃজনশীল বিভাগ :
★ উপন্যাস : বাঁকবদল – ড. আবুল হায়াত ইসমাইল
★ কবিতা : যৌবনা ফাগুনের মিঠে ব্যঞ্জন – সুষ্মিতা

কিশোর-সাহিত্য বিভাগ :
★ কিশোর-উপন্যাস : সাম্যের সাধন – ইসলাম তরিক

শিশুসাহিত্য বিভাগ :
★ শিশুতোষ গল্প : মায়াবনের রাজকন্যা – ইউনুস আহমেদ

সবাই ভালো থাকুন, নিরাপদ ও সুস্হ থাকুন।

You might like