ভালোবাসার শিকল : ক্ষুদীরাম দাস

আমি তো একা, খুব একা
তোমাকে চাই আমার জীবনে
তোমাকে কেমন জানি রহস্যময় মনে হয়
তাই বুঝি না, ভুলের অন্য পথ

গোপনে কী আছে সেখানে
যেখানে আমি অজানার গল্প শুনি
তবে তোমার ইশঅরাতে বুঝি
তুমি তো ভালোবাসার দস্যিপনা আমার

সাহস আমার সঞ্চারিতে তুমি তো পাশে
একেবারে পাশে, অতিরিক্ত প্রশ্রয়
তুমি আমি ভালোবাসার অন্ধ কানাই
তোমার আমার বাজে বাঁশি

ভালোবাসার সুর ধ্বনি
বাঁধবো ঘর তোমায় নিয়ে
তুমি আমি বন্দী আছি
এখন থেকে কাল-আগামীতেও
ভালোবাসার শিকল পড়েছি যে।

You might like