

আমার পাশে বন্ধু তুমি সুযোগ পেলেই বস
ইচ্ছায় বা অনিচ্ছায় বন্ধু তুমি আস
বন্ধুত্বের আড্ডায় তোমাকে বেশ কাছেই পাই
মজার ছলে কত খুনসুটি চলে প্রতিদিন তাই
কিন্তু বিশ্বাস কর বন্ধু তুমি
তোমায় আপন ভেবে,
এতদিনে তো তোমায় দেখি নাই!
ইচ্ছা করে মুখ ফিরিয়ে তোমার পানে চাইনি
বলতে পার ভাব মেরে পাত্তা দিতে যাইনি
তোমাকে তো অতি সাধারণ মানবী বলে ভেবে
আজ হঠাৎ আলো আধারের মাঝে তোমার পানে ফিরে
ধাক্কা খেলাম মুগ্ধ হলাম তোমার সৌন্দর্য্য পানে
বুকের মধ্যে দুমড়ে একটা কাপন দিল মনে।

আহা একি সৌন্দর্য্য!
একই রুপে তোমার আলো
নিটল কালো চুলে জল প্রপাতের ঢেউ
গড়নে তোমার সোনার বাহার
পটল চেরা চোখে
বাদামী এক কাজল রেখা পড়ছে চোখের নিচে
চিকন ঠোঁটের চারপাশেতে
গোলাপি রংয়ের ভাব
মুগ্ধ করে সবাইকে যে
তোমার চুপটি মারা স্বভাব।
চলনে বলনে সাদাসিধে
মিস্টি তোমার স্বভাব
ষোড়শী না সপ্তমী বোঝার উপায় নেই
রুপটি তোমার আগুনমুখো
বর্ণনাতে তা নেই
মুগ্ধ হলাম বন্ধু হলাম
রুপের আগুন দেখে
জোসনা রাতে আগলে রেখ
নিজের হৃদয় দিয়ে।
মেঘনা পাড়ে হারিয়ে না যাও
প্রকৃতির রুপের মত
ভালবেসে আগলে রাখ
গুণাগ্রহী যত!!










