দোহারে র‍্যাগ ডে’তে অশ্লীল শব্দের ছড়াছড়ি

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :

শিক্ষার্থীদের শরীরের পরিদেয় টি-শার্টে লেখা ইংরেজি শব্দ কতক। যে শব্দগুলি দেখেই বিব্রত হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

ইতোমধ্যে সেই লেখা যুক্ত ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। শুরু হয়েছে সমালোচনার ঝড়।

এমন ইংরেজি শব্দ কোন সংস্কৃতি থেকে এনেছেন কিংবা কেনই ব্যবহার করছেন তা জানেন না সেই শিক্ষার্থীরা চিত্র দেখা গেছে ঢাকার দোহারের জয়পাড়া কলেজ ও পদ্মা কলেজে। কলেজের ২০২১ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে এমন ঘটনা ঘটে। জয়পাড়া কলেজ মাঠ এবং পদ্মা কলেজ হলরুমে মিলাদ মাহফিলের পর শিক্ষার্থীরা র‍্যাগ ডে নামের একটি অনুষ্ঠানে এমন কর্মকাণ্ড করেছেন প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, গত বুধবার সকালে কলেজের এইচ এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থীরা সাদা রঙের টিশার্ট পরিধান করে। টি’শার্টে প্রত্যেকেই স্মৃতির জানালা থেকে উঁকি দিয়ে লিখেন মধুময় স্মৃতি কথা। তবে বেশিরভাগ শিক্ষার্থী নিজেদের টিশার্টে লিখেছেন অশ্লীল ইংরেজি শব্দ। কলেজের কয়েকজন শিক্ষার্থীর কাছে জানতে চাইলে তারা বলেন, আনন্দের ছলে লিখেছি লেখাগুলো। এগুলো লেখা আমাদের ঠিক হয়নি।

এ বিষয়ে জানতে জয়পাড়া কলেজের অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান বলেন, আমি বাচ্চাদের বলেছি Rag day ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যান্ড করে দেওয়া হয়েছে তোমরা Rag day পালন কইরো না, তুমাদের হাতে এখন পর্যাপ্ত পরিমান সময় নেই। সময় নষ্ট না করে পড়ালেখায় মনোনিবেশ হও। আনন্দ আয়োজন করার প্রয়োজন নেই আমরা তুমাদের দোয়ার মাধ্যমে বিদায় দেব।

দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, আমি যেসব প্রতিষ্ঠানে গিয়েছি, সেখানে সুন্দর, সাদা-মাটাভাবে হয়েছে। তবে, আমরা অতিথিরা আসার পর যদি কোন উচ্চৃংখলা হয়ে থাকে, তবে এসব র‍্যাগ ডে আমি বন্ধ করে দিবো। আমি ঘৃণাভরে তা প্রত্যাখান করছি। আমরা এরকম কিছু হলে, তা প্রতিরোধ করবো।

You might like