দোহার পৌর মেয়র পদে জামাল উদ্দিন আহমেদ সকলের দোয়াপ্রার্থী

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ  প্রতিনিধি :

আসন্ন দোহার পৌরসভা নির্বাচনে মেয়র পদে পবন মন্জিল এর জামাল উদ্দিন আহমেদ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

দোহার পৌরসভা নির্বাচনে সমাজসেবক আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন আহমেদ মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।

এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমাজ সেবামূলক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখেছেন। ফলে দোহার পৌর এলাকার সাধারণ মানুষের মধ্যে তার একটা নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরী হয়েছে।আগামী পৌর নির্বাচনে তার বিজয়ের অত্যন্ত উজ্জল সম্ভবনা রয়েছে।

জানা গেছে, জামাল উদ্দিন আহমেদ জন্ম একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে হওয়ায় এলাকায় তার ব্যাপক সামাজিক পরিচিতি রয়েছে। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আ’লীগের জাতীয় পর্যায়ে অনেক নেতৃবৃন্দের সঙ্গে তার রয়েছে গভীর ও নিবিড় সম্পর্ক। একজন উচ্চ শিক্ষিত সৎ, যোগ্য ও ভালো মানুষ হিসেবে তার একটা ব্যক্তি ইমেজ রয়েছে সর্ব মহলে। আগামী নির্বাচনে পৌরসভা থেকে প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। যে কারণে অনেক সুবিধাও রয়েছে তার পক্ষে।

পৌরবাসীর অভিমত এসব বিবেচনায় জামাল আহমেদ প্রার্থী হলে তারই বিজয়ী হবার উজ্জল সম্ভবনা রয়েছে। তাকে একজন শক্ত ও জনপ্রিয় প্রার্থী বলে বিবেচনা করছে অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দোহার পৌরবাসীর কাছে ক্লিনম্যান হিসেবে দলমত নির্বিশেষে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন আহমেদ বলেন, আগামী পৌর নির্বাচনে আমি আ’লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে মেয়র পদে প্রতিদ্বন্ধিতা করবো। নির্বাচিত হলে পৌরবাসীকে সঙ্গে নিয়ে পৌরসভায় শিক্ষা বিস্তার, মাদক মুক্ত, শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ খাবার পানির সু-ব্যবস্থা ও সকলের সমঅধিকার প্রতিষ্ঠা’সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড গ্রহণের মাধ্যমে দোহার পৌরসভাকে একটি মডেল পৌরসভায় উন্নীত করবো ইনশাল্লাহ। জনসাধারণের কাছে অঙ্গীকার প্রকাশ করে বলেন, বিজয়ী হলে আমার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে দোহার পৌরসভার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবো। আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই, মৃত্যুর আগে দোহার পৌরবাসীর জন্য একটা কিছু করে যেতে চাই। আমি পৌরবাসীর নিকট দোয়া প্রার্থী। উল্লেখ্য যে,গত ২০১৩ সনের ২৫ শে মে ঘোষিত দোহার পৌরসভা নির্বাচনে তিনি একজন মেয়র প্রার্থী ছিলেন (তালা মার্কা), কিন্তু সীমানা সংক্রান্ত মামলার কারনে মহামান্য হাইকোর্টের নির্দেশে নির্বাচনের মাত্র ৪ দিন আগে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। পৌরবাসী অনেকের কাছেই জানা যায়, সে সময়েও মেয়র পদে তার বিজয়ের প্রচুর সম্ভাবনা ছিল।

You might like