

জমেছে নীল বেদনা
ফুঁপিয়ে শব্দ হয় সে তো কষ্ট কান্না
একান্ত একাকী
আমি আছি তোমার পানে চেয়ে
আমি সব জেনেছি এ বেলায়!
আমি স্বপ্নে চাঁদ ছুঁয়েছি
ছুঁয়েছি জোসনা!
শুনেছি তোমার কান্না
ভালোবাসার কান্না।

চেয়ে দেখো হাওয়ায়া হাওয়ায়
দিচ্ছে সাড়া,
গাছের ঐ কচি কচি পাতারা।
জানালার পাশে চোখ রেখেছি শূন্যতায়
ডাকছে মেঘ, ডাকছে আকাশ আমায়।
ফোঁটা ফোঁটা জলে সমুদ্র জমে
আমারও তেমনি
যদি কান্না না তো যায় থেমে।
আমি তাই বৃষ্টিতে ভিজি সান্ত¡নার আশায়
যদি সুখ দেয় শীতল পরশ আমায়।
আমি সুখ খুঁজি পাখির ডানায়,
যদি তুমি ডাক আমায়।
পাশাপাশি বসেছি
চুপটি করে থেকেছি
চোখে চোখ রেখেছি আমরা দু’জনায়।
ইস্ কী ভালোবাসা আহারে!
ইচ্ছে হলে উড়ে যাই পাহাড়ে।
আমি জ্বলেছি, জ্বলছি তোমার আঙিনায়,
আর ডুবেছি তো ডুবেছি তোমার অতলে,
কী গভীর ভালোবাসা জেনেছি
তোমার চোখের জলে।










