কঠিন সময় : ক্ষুদীরাম দাস

এখন আমাদের কঠিন সময় অতিক্রম!
ভাবনাগুলো ছুটে বেড়ায় মস্তিষ্কে
নষ্ট করে পরিবেশ সময়ের কীটগুলো,

জলাঞ্জলি দিয়ে যায় দুষ্টু হাসির ছোবলে
আর সুন্দর ভাবনাগুলো পাথরের নিচে।

ধরণীর বুকে নেমে আসে ঘোর অন্ধকার,
আর মানুষ আলোহীন পথের পথিক।

You might like