দোহার-নবাবগন্জ উপজেলায় মহান বিজয় দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম. দোহার-নবাবগন্জ (ঢাকা) :

ঢাকার দোহার ও নবাবগন্জ উপজেলায় আগামী ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে

২২ই নভেম্বর সোমবার নবাবগন্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এবং মঙ্গলবার সকালে দোহার উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।

দোহার উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বির সভাপতিত্বে প্রস্ততি সভায় বক্তব্য রাখেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী
দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তফা কামাল, ঢাকা জেলা আওয়ামীলীগের সিনিয়র-সহ সভাপতি ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, দোহার উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা প্রকৌশলী হানিফ মোহাম্মদ মুর্শিদী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, মাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন মোল্লা, নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ হান্নান, মুকসুদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ হান্নান, নারিশা ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন দরানী, কুসুমহাটি ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, রাইপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল হক, দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

অপর দিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) অরুণ কৃষ্ণ পাল, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, প্রকৌশলী আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আবু বকর সিদ্দিক, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন প্রমুখ।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

You might like