লাইসেন্স না থাকায় মনপুরায় ২ করাতকল মালিকের আর্থিক জরিমানা

রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) সংবাদদাতা :
ভোলার মনপুরা উপজেলা সরকারি অনুমোদন না নিয়ে করাতকল চালানোর দায়ে ২ করাতকল মালিক কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সকাল ১১টায় উপজেলা হাজিরহাট ও ফকিরহাট অভিযান কালে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা(ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার শামীম মিঞা ।

উপজেলা রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে,২নং হাজিরহাট ইউনিয়নের হাজিরহাট বাজারে ও ফকিরহাট বাজরের অবস্থিত মনির ও সোহেব এর ২টি করাতকল লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন কাঠ চিরাইয়ের কাজ করে আসছে। এই বিষয় টি উপজেলা রেঞ্জ অফিস নির্বাহী অফিসার শামীম মিঞা কে অবগত করলে গতকাল অভিযান পরিচালনা করে মনির কে ৮ হাজার টাকা ও সোহেব কে ৭ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপজেলা রেঞ্জ অফিসার মইনুল ইসলাম, সাকুচিয়া পঁচা কোড়ালিয়া বিট অফিসার (ভারপ্রাপ্ত) আব্বাসউদ্দীন রামনেওয়াজ বিট অফিসার রফিকুল ইসলাম মনপুরা থানা পুলিশ সদস্য প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার শামীম মিঞা বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন : শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

আরো পড়ুন : মেহ-প্রমেহ ও প্রস্রাবে ক্ষয় রোগের প্রতিকার

আরো পড়ুন : অর্শ গেজ পাইলস বা ফিস্টুলা রোগের চিকিৎসা

আরো পড়ুন : ডায়াবেটিস প্রতিকারে শক্তিশালী ভেষজ ঔষধ

আরো পড়ুন : যৌন রোগের শতভাগ কার্যকরী ঔষধ

You might like