দোহারে আমজাদ হোসেনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্গ প্রতিনিধি : ঢাকার দোহারে আসন্ন রাইপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাইপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রাইপাড়া গ্রাম এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন এর পক্ষে নির্বাচনী উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর (শুক্রবার) বিকেলে রাইপাড়া এলাকার রমজান মোল্লার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে উপস্থিত গন্যমান্য ব্যক্তি ও ওয়ার্ড পর্যায়ের নেতানেত্রীরা বক্তব্যে বলেন চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন করোনা কালীন সময়ে তিনি যেভাবে এলাকাবাসীকে সেবা দিয়েছেন, তার মত আর কোন প্রার্থীকে বিপদ কালীন সময়ে পাইনি তাই আমরা মনে করি আমজাদ হোসেনই আমাদের একমাত্র যোগ্য প্রার্থী।

বিশিষ্ট ব্যবসায়ী,সমাজ সেবক ও রাইপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নুরে-এ-আলমের সভাপতিত্বে উঠান বৈঠকে আমজাদ হোসেন বলেন, আমি আপনাদের ছেলে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা তো কতই চেয়ারম্যান দেখেছেন। তারা কি কাজ করেছেন তাও জানেন।আপনারা যদি আমাকে আপনাদের মনোনীত প্রার্থী হিসেবে একবার ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে আপনাদের সুখে দুঃখে ৫ টি বছর পাশে থেকে সেবা দিবো ইনশাআল্লাহ। রাইপাড়া ইউনিয়নকে আধুনিক ও আলোকিত ইউনিয়নে রুপান্তরিত করবো বলে ঘোষণা দেন।

এসময় তিনি আরও বলেন, অনেকে চেয়ারম্যানের একটি প্রত্যায়নপত্র, জন্ম নিবন্ধন, ওয়ারিশ সার্টিফিকেট নিতে এসে হয়রানি সহ নগদ অর্থ দিয়েও সেই কাগজপত্র নিয়েছেন। এগুলো আমি নির্বাচিত হতে পারলে সম্পূর্ন ফ্রি দেবো আপনাদের জন্য। যেকোন সেবার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে বলে অঙ্গীকার করেন আমজাদ।

এসময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা দোহার-নবাবগঞ্জ -১ আসনের এমপি জনাব সালমান এফ রহমান ও উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেনের জন্য সবার কাছে দোয়া চান। এই দুইজন মহান ব্যক্তির কারনে আজ ১৯ বছর পর নির্বাচন হচ্ছে বলে তিনি জানান।

রাসেদ খানের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বারেক সরদার, রজ্জব তালুকদার, শাহাদাত শিকদার,মুক্তার হোসেন মইফল,ওয়াছেক মোল্লা,শেখ আসলাম, শেখ হাডান আলী,শেখ কামাল হোসেন পিন্টু,হাসান আলী, আয়ূব আলী, হাসেম মাদবর, সাইফুল ইসলাম মিরাজ মাষ্টার,রাজু দেওয়ান, আব্দুল সালাম, রমজান মোল্লা, সিরাজ মাদবর, শহিদুল ইসলাম, মাসুদ মাহমুদ, আ. হামিদ কবিরাজ, শেখ বাদশা, মোতালেব মোল্লা শেখ খোরশে, দেওয়ান, বাছেদ সহ একঝাঁক প্রিন্ট ও অনলাইন মিডিয়া কর্মিরা।

You might like