

নিজস্ব প্রতিনিধি :
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী কর্মীসমর্থকদের উপর দুর্বৃত্তদের একের পর এক হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেন স্থানীয় জনপ্রতিনিধি ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।

শুক্রবার (২৬ নভেম্বর) বাদ জুম্মা উপজেলার নাওড়া পশ্চিমপাড়া জামে মসজিদে ও বিকেলে কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জনসাধারণকে আশ্বস্ত করে তিনি বলেন কেউ হামলা, মিথ্যা মামলার ভয়ে বাড়ি ছেড়ে যাবেন না। যদি কোন দুর্বৃত্তরা অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে ওই অপশক্তিকে প্রতিহত করবেন। আমি বেঁচে থাকতে কেউ আপনাদের ক্ষতি করতে পারবেনা।
এসময় আরো উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা আলী আজগর, আব্দুল হাই প্রমুখ।







