আমি এটাই চেয়েছি : হাসান সাইদুল

একান্ত থাকার চেয়ে
না থাকার মধ্যে খুব প্রেম থাকে
ঘুরে ফিরে আমি এটাই চেয়েছি বৈ
দূরেই থাকো তুমি।

দুরত্বে থেকে তোমাকে অনুভব করি
তোমার অভাব, তোমার ছোয়া আর
তোমার আকুতিকে…
ঘুরে ফিরে আমি এটাই চেয়েছি

আমাকে পর ভাবতে শিখো
তোমার আপন মানুষ থেকে আরও পর
এতেই আমি বিরহ ভাসবো,
তোমার পাওয়ার আকাঙ্খায় অস্থির হবো
শেষ আমি এটাই চেয়েছি

তোমার শূন্যতা আমাকে পোড়াক
আমার মাঝেই তুমি থেকো।
তাই আকুতি ভরে এটাও চাই,
ভুল বুঝো না, তোমার ভুলের মানুষগুলোর মতো।
শেষতক বলেই দিই, ভালোবাসি

যে কারণেই, ঘুরে ফিরে এটাই চেয়েছি
দূরেই থাকো তুমি
ভালোবেসে বেশি প্রকাশ নাই করলাম
ভালোবাসি কথাটি গোপনই থাক।

You might like