মুক্তিযোদ্ধাদের লায়ন আব্দুস সালাম চৌধুরীর শীত বস্ত্র বিতরণ

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি : লায়ন আব্দুস সালাম চৌধুরী বীরমুক্তিযোদ্ধাদের মাঝে শীত বস্ত্র (কম্বল), টুপি বিতরণ করেছেন।

গত শনিবার বিকেলে ঢাকার তেজগাওয়ে অবস্থিয় জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান বিজয় দিবস ২০২১ এবং বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজ অনুষ্ঠানের জন্য প্রশিক্ষণরত ২৫০টি মুক্তিযোদ্ধার হাতে শীত বস্ত্রের অংশ হিসেবে কম্বল ও টুপি (ক্যাপ) বিতরণ করেছেন সমাজসেবক দোহার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্রিডমের চার্টার প্রেসিডেন্ট লায়ন আব্দুস সালাম চৌধুরী।

শীত বস্ত্র বিতরণকালে লায়ন্স আব্দুস সালাম চৌধুরী বলেন, আমাদের দেশে নতুন করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী জন্ম নিবে, বিচারপতি, সেনাপতিও জন্ম নিবে, কিন্তু মুক্তিযোদ্ধা আর কোনোদিন জন্মাবে না যাদের ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীন বাংলাদেশের জন্ম। তাই স্যালুট জানাই সকল মুক্তিযোদ্ধাদের। তারা বেঁচে থাকুক বাঙালির হৃদয়ে অনন্তকাল।

বীর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অফিসার খাজা আমিনের ব্যবস্থাপনায় শীত বস্ত্র বিতরণে সহযোগিতা করায় তাকে ধন্যবাদ জানাই।

You might like